Terms & Conditions

শর্তাবলি (Terms & Conditions)

AVIAR-এর ওয়েবসাইট ব্যবহার এবং অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিগুলোতে সম্মতি প্রদান করছেন।

১. অর্ডার সংক্রান্ত

  • অর্ডার করার সময় সঠিক নাম, ফোন নম্বর, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

  • অর্ডার নিশ্চিত করার আগে আমাদের টিম প্রয়োজন অনুযায়ী ফোন করে তথ্য যাচাই করতে পারে।

  • কোনো প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে বা অনিবার্য কারণে অর্ডার পূরণ করা সম্ভব না হলে AVIAR অর্ডার বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখে।

২. প্রোডাক্ট ও মূল্য

  • প্রোডাক্টের ছবি, রং ও স্ক্রিনে প্রদর্শিত রংয়ের মধ্যে সামান্য পার্থক্য হতে পারে।

  • প্রোডাক্টের মূল্য, অফার ও স্টক যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

  • ভুল মূল্য বা তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হলে তা সংশোধন করার অধিকার AVIAR সংরক্ষণ করে।

৩. ডেলিভারি ও রিটার্ন

  • ডেলিভারি ও রিটার্ন সংক্রান্ত বিস্তারিত নিয়ম আমাদের Delivery Policy এবং Return Policy অনুযায়ী পরিচালিত হবে।

  • অর্ডার করার আগে সংশ্লিষ্ট policy পড়ে নেওয়া গ্রাহকের দায়িত্ব।

৪. ভুল তথ্য বা প্রতারণামূলক অর্ডার

  • ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান, ভুয়া অর্ডার বা বারবার অর্ডার করে গ্রহণ না করার মতো কার্যক্রমের ক্ষেত্রে AVIAR অর্ডার বাতিল করার অধিকার রাখে।

  • পূর্ববর্তী অর্ডারের রেকর্ড বিবেচনা করে প্রয়োজনে অগ্রিম ডেলিভারি চার্জ নেওয়া হতে পারে।

৫. নীতিমালা পরিবর্তন

AVIAR প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই শর্তাবলি, মূল্য, অফার বা অন্যান্য নীতিমালা পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে।